জ্বালানি সংকট নিরসনে কাজ করছে সরকার: অর্থমন্ত্রী

সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী
সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী | ছবি: এখন টিভি
0

মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রভাবে অতিরিক্ত দামে জ্বালানি আমদানি থেকে সৃষ্ট সংকট নিরসনে সরকার কাজ করছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

আজ (বুধবার, ১ এপ্রিল) দুপুরে রাজধানীর এনবিআর ভবনে সমসাময়িক অর্থনৈতিক পরিস্থিতি ও আসন্ন ২০২৬–২৭ অর্থবছরের বাজেট নিয়ে আলোচনা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

মন্ত্রী জানান, সরকার ঋণনির্ভর অর্থনীতি থেকে ধীরে ধীরে বিনিয়োগনির্ভর অর্থনীতির দিকে এগোতে চায়। এ লক্ষ্যে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে বিভিন্ন উদ্যোগ নেয়া হচ্ছে।

আরও পড়ুন:

আসন্ন বাজেট প্রসঙ্গে তিনি বলেন, ‘নারী, শিশু ও ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য ভর্তুকি ও সুযোগ-সুবিধা বাড়ানোর পরিকল্পনা রয়েছে।’ বাজেট প্রণয়নে সব শ্রেণি-পেশার মানুষের বিষয়টি বিবেচনায় নেয়া হচ্ছে বলেও জানান তিনি।

বিনিয়োগ পরিবেশে আস্থা তৈরি করা জরুরি উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, ‘সার্বিকভাবে কর্মসংস্থান সৃষ্টিতে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে।’

এফএস