নিহতরা হলেন, মা নার্গিস আক্তার (৩৫) ও ছেলে মাহিম (৫)। শুক্রবার সন্ধ্যায় তাদের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।
জানা যায়, দুপুর ২টা থেকে ৪টার মধ্যে খিলগাঁওয়ের তারাবাগ ২ নম্বর গলির পান্না বিল্ডিংয়ের তৃতীয় তলায় এ ঘটনা ঘটে। খিলগাঁও থানার এসআই রফিকুল ইসলাম বলেন, ‘স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে শুক্রবার বিকেলে ওই বাসায় গিয়ে মা ও ছেলের মরদেহ উদ্ধার করা হয়। শিশুটির গলায় কাটা জখম ছিল। আর নারীর গলায় ফাঁসের চিহ্ন রয়েছে।’





