হাসপাতালে নিয়ে যাওয়া একজন পথচারী বলেন, ‘দক্ষিণ যাত্রাবাড়ীর মীর হাজিরবাগ এলাকায় দ্রুতগতির একটি ট্রাক রিকশাটিকে চাপা দেয়। এতে রিকশাচালক ও আরোহী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
তিনি বলেন, ‘নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।’
আরও পড়ুন:
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে এবং সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।’
তিনি বলেন, ‘ঘটনায় ট্রাকটি জব্দ করা হয়েছে এবং চালককে আটক করা হয়েছে।’





