মীর শাহে আলম বলেন, ‘জাতীয় নির্বাচনে যেসব নেতাদের মনোনয়ন দেয়া যায়নি সেসব ত্যাগী নেতাদেরই জেলা প্রশাসক করা হয়েছে। বর্তমানে দলীয় বিবেচনায় নিয়োগ হলেও এসব নেতারা ভবিষ্যতে নির্বাচন করবে বলে নিজেদের স্বার্থেই নিরপেক্ষ ভূমিকা পালন করবে তারা।’
দলীয় বিবেচনায় পদ পেলেও সবাই জবাবদিহিতার আওতায় থাকবে বলেও জানান তিনি।
আরও পড়ুন:
স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, ‘নির্বাচন সংক্রান্ত অধ্যাদশগুলো আইন আকারে পাশ হলেই স্থানীয় সরকার নির্বাচনের ঘোষণা আসবে। স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না।’
এসময় ঢাকা সিটি উত্তর করপোরেশনের সাবেক প্রশাসক মোহাম্মদ এজাজের বিরুদ্ধে তদন্ত চলছে বলে জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী।





