সংসদে ‘গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধন বিল-২০২৬’ পাশ

আইনমন্ত্রী আসাদুজ্জামান
আইনমন্ত্রী আসাদুজ্জামান | ছবি: বিটিভি থেকে সংগৃহীত
0

গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধন বিল-২০২৬ জাতীয় সংসদে পাস হয়েছে। এর ফলে ভোট বন্ধ, ফলাফল বাতিল এবং নির্বাচনি কার্যক্রম স্থগিতে নির্বাচন কমিশন আরও শক্তিশালী হলো।

আজ (সোমবার, ৬ এপ্রিল) বিকেলে অন্তর্বর্তী সরকারের জারি করা গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ বিল জাতীয় সংসদে উত্থাপন করেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

আরও পড়ুন:

পরে সংসদের কাছে বিলটি নিয়ে প্রশ্ন রাখেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।

এসময় সংখ্যাগরিষ্ঠের কণ্ঠভোটে পাস হয় গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধন বিল ২০২৬। নতুন এই আইনে ভোটের দিন কিংবা ভোটের পরেও অনিয়মের প্রমাণ পেলে নির্বাচন কমিশন সংশ্লিষ্ট কেন্দ্র বা আসনের ফলাফল স্থগিত বা বাতিল করতে পারবে।

এসএস