শিক্ষামন্ত্রী বলেন, ‘প্রশ্নফাঁসের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠিন আইনি ব্যবস্থা নেয়া হবে।’
কেন্দ্র সচিবদের ফোন নম্বর ট্র্যাকিংয়ের আওতায় আনার কথাও জানান তিনি। শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘ভবিষ্যতে সারাদেশে একক প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা নেয়ার পরিকল্পনা রয়েছে। স্কুলের বাইরে কোচিং করালে শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে, তবে স্কুলের ভেতরে কোচিংয়ের জন্য আলাদা সম্মানীর ব্যবস্থা করতে পারবে কর্তৃপক্ষ।’
আরও পড়ুন:
এছাড়া, খাতা মূল্যায়নে নিয়মিত স্যাম্পলিং করা হবে এবং কোনো প্রতিষ্ঠানে পাশের হার শূন্য হলেও এমপিও বাতিল করা হবে না বলে জানান তিনি। সভায় নকলমুক্ত পরিবেশে পরীক্ষা সম্পন্ন করতে বিভিন্ন দিক নির্দেশনা দেন শিক্ষামন্ত্রী। এসময় শিক্ষকরাও তাদের বিভিন্ন দাবি তুলে ধরেন।





