আব্দুস সালাম বলেন, ‘ঢাকা শহরে যারা থাকেন তারাই এখানের ভোটার হবেন। বাইরে থেকে ভোটার ভাড়া করে এনে ভোটার হওয়া চলবে না।’
তিনি বলেন, ‘অনেক বাড়ির মালিক বা বাড়িওয়ালা জানে না, যেখানে ভোটার ছিল ১০ জন, সেখানে হয়ে গেছে ১৫০ জন।’
আরও পড়ুন:
ডিএসসিসি প্রশাসক বলেন, ‘এর আগে কখনও দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচন হতো না। আওয়ামী লীগ সরকার দলীয়করণ করার জন্য স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক রেখেছিল।’
এসময় তিনি জানান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের উদ্যোগে প্রতি বছর ৬০ হাজার বৃক্ষরোপণ করা হবে। আগামী পাঁচ বছরে তিন লাখ গাছ লাগানোর উদ্যোগ নেয়া হয়েছে।
অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, ‘নির্মল বায়ু পেতে হলে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।’




