সারা দেশে ভোজ্যতেলের অবৈধ মজুত মোকাবিলায় ২০টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে অভিযান চালিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আজ (শুক্রবার, ১০ এপ্রিল) সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল (বৃহস্পতিবার, ৯ এপ্রিল) পরিচালিত এই অভিযানে র্যাব দেশের বিভিন্ন এলাকায় মজুত করা প্রায় ১ লাখ ৬৫ হাজার ২৫ লিটার ভোজ্যতেলের অস্বাভাবিক মজুত শনাক্ত করেছে।
অভিযানের অংশ হিসেবে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত অনিয়মের সঙ্গে জড়িত ব্যক্তিদের থেকে মোট তিন লাখ ৫৩ হাজার টাকা জরিমানা আদায় করেছে।