হামের উপসর্গে হাসপাতালে বাড়ছে ভিড়

ঢাকা শিশু হাসপাতাল
ঢাকা শিশু হাসপাতাল | ছবি: সংগৃহীত
0

দেশে হামের উপসর্গ নিয়ে শিশুদের হাসপাতালে ভর্তির সংখ্যা কমছে না। আজ (শনিবার, ১১ এপ্রিল) সকালে রাজধানীর শিশু হাসপাতালে গিয়ে দেখা গেছে, নির্ধারিত ওয়ার্ডগুলোতে হামের উপসর্গ নিয়ে আসা রোগীদের উপচে পড়া ভিড়।

হাসপাতাল সূত্র জানায়, বর্তমানে সেখানে উপসর্গ নিয়ে ৬৮ জন শিশু চিকিৎসাধীন রয়েছে। এর মধ্যে হামে আক্রান্ত ১২ জন এবং আইসিইউতে রয়েছে ১৮ জন। আইসিইউতেও রোগীর চাপ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তবে গত ২৪ ঘণ্টায় এই হাসপাতালে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

আরও পড়ুন:

অন্যদিকে, মহাখালী বিশেষায়িত হাসপাতালে বর্তমানে ২৯২ জন রোগী ভর্তি রয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছে ৮৩ জন।

এদিকে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের লক্ষণ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। এতে গত এক মাসে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৪৪ জনে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, সংক্রমণ নিয়ন্ত্রণে দ্রুত টিকাদান কর্মসূচি জোরদার এবং জনসচেতনতা বাড়ানো জরুরি।

এসএইচ