নবনির্বাচিত দুই এমপির শপথ অনুষ্ঠিত

নবনির্বাচিতদের শপথ পাঠ করিয়েছেন স্পিকার; উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী
নবনির্বাচিতদের শপথ পাঠ করিয়েছেন স্পিকার; উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী | ছবি: এখন টিভি
0

শেরপুর ও বগুড়ার উপনির্বাচনে বিজয়ী নবনির্বাচিত দুই প্রার্থী ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্য হিসেবে শপথ নিয়েছেন। আজ (রোববার, ১২ এপ্রিল) বেলা ১২টায় জাতীয় সংসদ ভবনের চতুর্থ তলায় স্পিকারের কক্ষে এ শপথ অনুষ্ঠিত হয়।

সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম নবনির্বাচিত শেরপুর-৩ আসনের মাহমুদুল হক রুবেল এবং বগুড়া-৬ আসনের রেজাউল করীম বাদশাকে শপথ বাক্য পাঠ করান।

স্পিকারের কাছে শপথ নেয়ার পর দুই সংসদ সদস্য রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন। শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান, স্বরাষ্ট্র মন্ত্রী, ডেপুটি স্পিকার, চিফ হুইপ ও স্থানীয় সরকার প্রতিমন্ত্রী উপস্থিত ছিলেন।

আরও পড়ুন:

নতুন দুই এমপিসহ এ পর্যন্ত ২৯৮ জন সংসদ সদস্য শপথ নিলেন। আদালতের নির্দেশনা থাকায় বাকী চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ফল ঘোষণা হয়নি। এর আগে, গত ১৭ ফেব্রুয়ারি এয়োদশ সংসদ নির্বাচনে ২৯৬ জন এমপি শপথ নিয়েছিলেন।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ আসনে জয়ী হয়েছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। পরে তিনি আসনটি ছেড়ে দিলে গত ৯ এপ্রিল সেখানে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়।

অন্যদিকে, শেরপুর-৩ আসনে নির্বাচনের আগে একজন প্রার্থীর মৃত্যুতে ভোটগ্রহণ স্থগিত হয়ে গেলে একই দিনে সেখানেও নির্বাচন অনুষ্ঠিত হয়।

এসএইচ