গুরুত্বপূর্ণ তিনটি অধ্যাদেশ আরও যাচাই-বাছাইয়ের প্রয়োজন রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

সংসদ অধিবেশনে কথা বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী
সংসদ অধিবেশনে কথা বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী | ছবি: এখন টিভি
0

জাতীয় মানবাধিকার কমিশন, সুপ্রিমকোর্টের বিচারক নিয়োগ এবং সুপ্রিমকোর্ট সচিবালয় সংক্রান্ত অধ্যাদেশ আরও যাচাই-বাছাইয়ের প্রয়োজন রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।

আজ (রোববার, ১২ এপ্রিল) বিকেলে অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা অধ্যাদেশসমূহ জাতীয় সংসদে পাসের বিষয়ে সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

তিনি বলেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদে উত্থাপিত ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ৯৭টি হুবহু বিল আকারে আইনে রূপান্তর করা হয়েছে। এছাড়া ১৩টি অধ্যাদেশ সংশোধনের মাধ্যমে আইনে পরিণত হয়েছে এবং ৭টি অধ্যাদেশ রহিত বা হেফাজতে রাখা হয়েছে।’

আরও পড়ুন:

অন্যদিকে, বাকি ১৬টি অধ্যাদেশ বিশেষ কমিটির সুপারিশ অনুযায়ী আরও যাচাই বাছাই করে প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

মন্ত্রী বলেন, ‘বিএনপি তার নির্বাচনি অঙ্গীকার অনুযায়ী আইনগুলোকে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং যুগোপযোগী করতে চায়। জনগণের যেকোনো যৌক্তিক দাবি সরকার সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে।’

এএইচ