সরকারি বহর রেখে মিনিবাসে প্রতিমন্ত্রী–সচিবদের ঢাকার ৬ মাঠ পরিদর্শন

সরকারি বহর রেখে মিনিবাসে প্রতিমন্ত্রী–সচিবদের ঢাকার ৬ মাঠ পরিদর্শন | ছবি: মীর শাহে আলমের ফেসবুক পোস্ট
1

সারা দেশের শহর ও গ্রামাঞ্চলে খেলার মাঠ নির্ধারণ ও বাস্তবায়ন কার্যক্রমকে ত্বরান্বিত করতে গঠিত কেন্দ্রীয় কমিটির উদ্যোগে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ খেলার মাঠ পরিদর্শন করা হয়েছে। তবে এ পরিদর্শনে ব্যবহার করা হয়নি সরকারি গাড়ির বহর, জ্বালানি সাশ্রয়ে মিনিবাসযোগে প্রতিমন্ত্রী–সচিবরা পরিদর্শন করেন মাঠ।

আজ (শনিবার, ১৮ এপ্রিল) এ কর্মসূচির অংশ হিসেবে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন কালশী মাঠ, টিএনটি মাঠ, হাতিরঝিল মধুবাগ, বাসাবো বালুর মাঠ, গোলাপবাগ ও ধুপখোলা খেলার মাঠ সরেজমিনে ঘুরে দেখেন সংশ্লিষ্টরা।

মিনিবাস থেকে নামার মুহূর্তে প্রতিমন্ত্রী–সচিবরা |ছবি: মীর শাহে আলমের ফেসবুক পোস্ট

পরিদর্শনকালে জ্বালানি তেল সাশ্রয়ের লক্ষ্যে একটি ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করা হয়। সরকারি বহর ব্যবহার না করে প্রতিমন্ত্রী ও সংশ্লিষ্ট সচিবরা একসঙ্গে একটি মিনিবাসে করে মাঠগুলো পরিদর্শন করেন, যা উপস্থিতদের মধ্যে ইতিবাচক বার্তা সৃষ্টি করে।

আরও পড়ুন:

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, সড়ক ও পরিবহন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস ছালাম, স্থানীয় সরকার বিভাগের সচিব, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পরিদর্শন শেষে সংশ্লিষ্টরা জানান, নগর ও গ্রামাঞ্চলে পর্যাপ্ত খেলার মাঠ সংরক্ষণ ও উন্নয়নের মাধ্যমে তরুণ প্রজন্মকে সুস্থ বিনোদন ও খেলাধুলায় সম্পৃক্ত করা হবে। একই সঙ্গে দখলমুক্ত করে মাঠগুলোকে জনসাধারণের জন্য উন্মুক্ত রাখার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।সরকারি বহর রেখে মিনিবাসে প্রতিমন্ত্রী–সচিবদের ঢাকার ৬ মাঠ পরিদর্শন

এসএইচ