বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ জানান, বেলা ১১টা ৩৮ মিনিটে খবর আসে ডেমরা আমুলিয়া মডেল টাউন এলাকার পলিথিন তৈরির একটি টেনশেড কারখানা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
প্রথমে ফায়ার সার্ভিসের ডেমরা স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ১১টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এরপর সিদ্দিক বাজার ফায়ার স্টেশন থেকে আরও দুটি ইউনিটসহ মোট চারটি ইউনিট এখন আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তিনজনকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে হাসাপাতালে পাঠানো হয়েছে।
সর্বশেষ দুপুর সোয়া ১টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।





