বিএনপি সকল ধর্মের সহাবস্থানে বিশ্বাসী: দক্ষিণ সিটি প্রশাসক

ঢাকা দক্ষিণ সিটি প্রশাসক মো. আব্দুস সালাম
ঢাকা দক্ষিণ সিটি প্রশাসক মো. আব্দুস সালাম | ছবি: এখন টিভি
0

বিএনপি সকল ধর্মের সহাবস্থানে বিশ্বাসী উল্লেখ করে দেশকে এগিয়ে নিতে দলমত নির্বিশেষে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম। আজ (শুক্রবার, ১ মে) রাজধানীর বাসাবো বৌদ্ধ মন্দিরে বুদ্ধপূর্ণিমা উপলক্ষে আলোচনা সভায় যোগ দিয়ে এ আহ্বান জানান তিনি।

এসময়, বাসাবো এলাকার বিভিন্ন সমস্যা তুলে ধরে তা নিরসনের প্রতিশ্রুতিও দেন আব্দুস সালাম। একইসাথে নগরী পরিচ্ছন্ন রাখতে সিটি করপোরেশনের পাশাপাশি নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বানও জানান তিনি।

আরও পড়ুন:

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন ভারতীয় হাইকমিশনের প্রথম সচিব ভি কে গোকুল। এসময় তিনি ভারত ও বাংলাদেশের সুসম্পর্কের নানা দিক তুলে ধরেন।

ইএ