১১ দাবিতে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির সংবাদ সম্মেলন

মালিক সমিতির সংবাদ সম্মেলন
মালিক সমিতির সংবাদ সম্মেলন | ছবি: সংগৃহীত
0

রেস্তোরাঁ ব্যবসা পরিচালনায় ওয়ান স্টপ সার্ভিসের দ্রুত বাস্তবায়ন, আগামী বাজেটে ভ্যাট ও ট্যাক্সের হার সহনীয় মাত্রায় রেখে এর পরিধি বাড়ানো, এলপিজি সংকটের দ্রুত সমাধান ও লাইনের গ্যাসের নতুন সংযোগ পুনরায় চালু করাসহ ১১ দাবিতে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি।

আজ (রোববার, ১০ মে) ঢাকা রিপোর্টাস ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ খাতে বিদ্যমান বিভিন্ন সমস্যা ও আগামী বাজেট সামনে রেখে রেস্তোরাঁ খাতের গভীর সংকট সমাধানের জন্য এসব দাবি তুলে ধরেন তারা।

আরও পড়ুন:

তারা বলেন, ‘জ্বালানির মূল্যবৃদ্ধি এবং সরবরাহ সংকটের কারণে উৎপাদন ব্যয় বেড়ে বাজার ব্যবস্থাকে আরও দুর্বল করেছে। নিয়ন্ত্রণহীনভাবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে নিত্যপ্রয়োজনীয় পণ্য সাধারণ ভোক্তাদের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। যার সরাসরি ও মারাত্মক প্রভাব পড়ছে দেশের রেস্তোরাঁ খাতে। এই অবস্থায় এই খাতকে টিকিয়ে রাখতে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।’

ইএ