‘স্নাইপারের অভাব’ প্রধানমন্ত্রীর উদ্দেশে মন্তব্যকারী যুবক গ্রেপ্তার

গ্রেপ্তার যুবক
গ্রেপ্তার যুবক | ছবি: সংগৃহীত
1

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফরকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি পোস্টে আক্রমণাত্মক মন্তব্যের ঘটনায় আবু বকর সিদ্দিক নামে এক ব্যক্তিকে আটক করেছে এসআরবি-৫ রাজশাহী ব্যাটালিয়ন।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, আজ (বুধবার, ২১ অক্টোবর) বিকেল ৫টা ৩০ মিনিটে রাজশাহীর পবা উপজেলার পারিলা ইউনিয়নের রামচন্দ্রপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, প্রধানমন্ত্রীর ব্যবহৃত বাসসংক্রান্ত একটি ফেসবুক পোস্টের মন্তব্যের ঘরে তিনি ‘ইস একটা বড় সুযোগ ছিলো, শুধু একটি স্নাইপারের অভাব ছিল’ উল্লেখ করে মন্তব্য করেছিলেন। বিষয়টি প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা সৃষ্টি হয়।

ঘটনার বিষয়ে তদন্ত ও পরবর্তী আইনগত পদক্ষেপ সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক তথ্যের ভিত্তিতে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এফএস