নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: নজরুল ইসলাম খান

নজরুল ইসলাম খান
নজরুল ইসলাম খান | ছবি: এখন টিভি
0

নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও কৃষি মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা নজরুল ইসলাম খান। তিনি বলেন, ‘সরকারের মেয়াদ আড়াই মাস হলেও প্রধানমন্ত্রী শুরু থেকেই নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন।’

আজ (রোববার, ১০ মে) রাজধানীর সিরডাপ মিলনায়তনে মে দিবস উপলক্ষে শ্রমজীবী মানুষের অধিকার নিশ্চিতকরণ বিষয়ে বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ-বিলস আয়োজিত এক স্মারক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন:

এসময় তিনি বলেন, ‘শ্রমিক নেতারা ঐক্যবদ্ধ না হলে শ্রমজীবী মানুষের অধিকার নিশ্চিত করা সম্ভব নয়।’

মে দিবসের প্রসঙ্গ টেনে নজরুল ইসলাম খান বলেন, ‘ভিন্ন ভাষা, পেশা ও শ্রেণির মানুষ নিজেদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে নেমেছিলেন। কোনো আন্দোলন সফল করতে এবং ন্যায্য অধিকার আদায় করতে হলে ঐক্যের কোনো বিকল্প নেই।’

এফএস