মোহাম্মদপুরে বাসা থেকে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

প্রতীকী ছবি
প্রতীকী ছবি | ছবি: এখন টিভি
0

রাজধানীর মোহাম্মদপুরের চন্দ্রিমা হাউজিংয়ের একটি বাসা থেকে সুমাইয়া নামের এক নারীর অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল (শনিবার, ১৬ মে) দিবাগত রাত ১২টার দিকে বাড়িটির সপ্তম তলার একটি ফ্ল্যাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, ২১ বছর বয়সী ওই নারীর গ্রামের বাড়ি পটুয়াখালির বাউফল উপজেলায়। প্রতিবেশীরা জানায়, বাসায় একাই থাকতেন তিনি। কয়েকদিন ধরে ফ্ল্যাটটি বাইরে থেকে তালাবন্ধ ছিলো। এক পর্যায়ে শনিবার দুর্গন্ধ পেয়ে পুলিশকে খবর দেন তারা।

আরও পড়ুন:

পুলিশ জানায়, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে। এ ঘটনার প্রাথমিকভাবে একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

ইএ