এসময় তার কাছ থেকে দুটি কূটনৈতিক পাসপোর্টসহ মোট সাতটি পাসপোর্ট উদ্ধার করা হয়। পুলিশ জানায়, সাব্বির আঙ্গোরপোতা-দহগ্রাম সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করে পুলিশ। তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) মামলা রয়েছে। ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর তিনি ভারতে চলে যান। সেখানে দীর্ঘ সময় অবস্থান করেন।
উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের সময় সিআরআইর নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করা সাব্বির বিন শামস পরবর্তীতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিজি এবং বাংলাদেশ হাইকমিশন, লন্ডনে মিনিস্টার পদেও দায়িত্ব পালন করেন। তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের মামলা রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।





