অভিনেত্রী কারিনা কায়সারের তৃতীয় জানাজা অনুষ্ঠিত

প্রয়াত অভিনেত্রী কারিনা কায়সার
প্রয়াত অভিনেত্রী কারিনা কায়সার | ছবি: সংগৃহীত
0

জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেয়া অভিনেত্রী কারিনা কায়সারের তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়েছে কেন্দ্রীয় শহীদ মিনারে। আজ (রোববার, ১৭ মে) এ জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় অংশ নেন বিরোধী দলীয় চিফ হুইপ ও এনপিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

এছাড়া অংশ নেন সাবেক উপদেষ্টা মাহফুজ আলম, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, ছাত্রদলের সভাপতি, সাধারণ সম্পাদক, জামায়াত নেতা শফিকুল ইসলাম মাসুদসহ বিএনপি, জামায়াত ও এনসিপির নেতারা।

এসময় কারিনা কায়সারের বাবা হামিদ কায়সার বলেন, ‘চিকিৎসা খাতে সরকারকে আরও গুরুত্ব দিতে হবে। লিভার ট্রান্সফারের কোনো চিকিৎসা হয়না বাংলাদেশে। অথচ আইসিইউতে নিয়ে লাখ লাখ টাকা রেখে দেয় বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ।

এসময় কারিনা কায়সারের মা বলেন, ‘৫ আগস্ট তারা গণভবনে যায়নি। কিন্তু শেখ হাসিনার পতনের আনন্দ উদযাপন হিসেবে উদযাপন করেছিলেন।

এএইচ