ঝুঁকি নিয়েই নাড়ির টানে বাড়ি ফিরছে মানুষ, আজ চলছে ৬৭টি ট্রেন

ঈদে ঘরমুখো মানুষের ভিড়
ঈদে ঘরমুখো মানুষের ভিড় | ছবি: সংগৃহীত
0

ট্রেনের বগিতে গাদাগাদি এবং ট্রেনের ছাদে ঝুঁকি নিয়েই রেলপথে বাড়ী ফিরছে মানুষ। বরাবরের মতোই শিডিউল বিপর্যয়েও চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে যাত্রীদের। আজ (বুধবার, ২৭ মে) সরাদিনে ঈদের বিশেষ ট্রেনসহ মোট ৬৭ ট্রেন ছেড়ে যাবে দেশের বিভিন্ন গন্তব্যের উদ্দেশে।

সকাল থেকে রাজধানীর কমলাপুর-বিমানবন্দর রেলওয়ে স্টেশনসহ অন্যান্য স্টেশনে ছিলো যাত্রীদের ভিড়। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যাত্রী চাপ কিছুটা কমেছে। নাড়ির টানে বাড়ি ফেরার তাড়ার সাথে হঠাৎ বৃষ্টিতে ভোগান্তি বাড়ে।

আরও পড়ুন:

দেশের বিভিন্ন গন্তব্যে ছুটতে স্টেশনে জড়ো হচ্ছেন হাজারো মানুষ। সবার চোখেমুখে স্বস্তির দেখা মিলে। শেষ সময়ে এসে পরিবারের সাথে ঈদ উৎযাপনে মুখিয়ে তারা। কেউ কেউ আবার নির্ধারিত সময়ে কয়েক ঘণ্টা আগেই স্টেশনে হাজির হয়ে করছেন ট্রেনের অপেক্ষা। শেষ সময়ে এসে যে যেভাবে পারছেন নির্ধারিত ট্রেন ওঠে বাড়ির উদ্দেশ্য রওনা হচ্ছেন।

ঈদ যাত্রায় শেষ দিনে স্টেশন পরিদর্শনে আসেন রেলওয়ের মহাপরিচালক। রেল কর্তৃপক্ষ জানান, নিরাপদ যাত্রার লক্ষ্যে কাজ করছেন তারা।

ইএ