দুগ্ধজাত পণ্য উৎপাদনে বাংলাদেশ আমদানি নির্ভরতা কমাতে চায়: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু
প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু | ছবি: সংগৃহীত
0

দুগ্ধজাত পণ্য উৎপাদনে বাংলাদেশ আমদানি নির্ভরতা কমাতে চায়, দুধ উৎপাদনের পরিধি বাড়াতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। আজ (সোমবার, ১ জুন) সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে বিশ্ব দুগ্ধ দিবস-২০২৬ এর আলোচনা সভায় যোগ দিয়ে এসব কথা জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, ‘দেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী করতে প্রাণিসম্পদ মন্ত্রণালয় কাজ অব্যাহত রাখবে। সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা বর্তমান সরকারের লক্ষ্য। খামারের ক্ষেত্রে যদি নারীরা উদ্যোগী হন, সেক্ষেত্রে সরকার সার্বিক সহযোগিতা করবেন।’

আরও পড়ুন:

আলোচকরা জানান, দুধ উৎপাদন বাড়লেও চাহিদার তুলনায় এখনো ঘাটতি আছে। সরবরাহ ব্যবস্থায় দুর্বলতা, পশুখাদ্যের উচ্চ দাম, সংরক্ষণ সংকট ও খামারিদের ন্যায্যমূল্য না পাওয়াই খাতটির বড় চ্যালেঞ্জ। আধুনিক প্রযুক্তি, শীতলীকরণ ব্যবস্থা ও বাজার ব্যবস্থাপনা উন্নত হলে দুগ্ধখাতে স্বয়ংসম্পূর্ণতা অর্জন সম্ভব।

ইএ