আজ (বৃহস্পতিবার, ১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাব উপস্থাপনকালে তিনি বলেন, সাশ্রয়ী, নির্ভরযোগ্য ও উচ্চগতির ইন্টারনেট নিশ্চিত করতে এরইমধ্যে বিভিন্ন সংস্কার কার্যক্রম শুরু হয়েছে।
অর্থমন্ত্রী জানান, সরকারের প্রথম ১০০ দিনের মধ্যে দেশের সব বিমানবন্দর, সাতটি রেলওয়ে স্টেশন এবং আন্তঃনগর ট্রেনে বিশ্বমানের উচ্চগতির বিনা মূল্যের ইন্টারনেট সুবিধা চালু করা হয়েছে। এর সুফল জনগণ এরইমধ্যে পেতে শুরু করেছে।
তিনি আরও জানান, গত চার মাসে দেশে ৪১ লাখ নতুন ফোর-জি (৪জি) মোবাইল সংযোগ এবং চার লাখ উচ্চগতির ব্রডব্যান্ড সংযোগ যুক্ত হয়েছে। পাশাপাশি শহর ও গ্রামাঞ্চলে ১০০ এমবিপিএস থেকে ১ জিবিপিএস গতির ব্রডব্যান্ড ইন্টারনেট নিশ্চিত করার পরিকল্পনাও হাতে নেয়া হয়েছে।





