অর্থ ও আইন মন্ত্রণালয় সম্পর্কিত কমিটিতে রয়েছেন যারা

জাতীয় সংসদ
জাতীয় সংসদ | ছবি: সংগৃহীত
0

জাতীয় সংসদে অর্থ মন্ত্রণালয় এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত দুটি স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। মুশফিকুর রহমানকে রাখা হয়েছে অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির সভাপতি হিসেবে এবং আন্দালিব রহমান পার্থ হয়েছেন আইন মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির সভাপতি।

আজ (রোববার, ১৪ জুন) বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে সংসদ নেতা ও প্রধানমন্ত্রীর পক্ষে চিফ হুইপ নুরুল ইসলাম মনি এ কমিটিগুলো গঠনের প্রস্তাব উত্থাপন করেন। এর প্রেক্ষিতে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল প্রস্তাবগুলো কণ্ঠভোটে দিলে তা সর্বসম্মতিক্রমে পাশ হয়।

অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি

ব্রাহ্মণবাড়িয়া-৪ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মুশফিকুর রহমানকে এই কমিটির সভাপতি করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন—নূরুল ইসলাম (বরগুনা-২), মীর শাহ আলম (বগুড়া-২), মোহাম্মদ জালাল উদ্দীন (চাঁদপুর-২), মঈনুল ইসলাম খান (মানিকগঞ্জ-২), মোহাম্মদ শাহাদাত হোসেন (লক্ষ্মীপুর-১), মোহাম্মদ সাইফুল আলম (ঢাকা-১২), সৈয়দ জয়নুল আবেদীন (ঢাকা-৪) এবং মোহাম্মদ আবুল হাসনাত (কুমিল্লা-৪)। পদাধিকার বলে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী এই কমিটির সদস্য থাকবেন।

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি

ভোলা-১ আসনের সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থকে এই কমিটির সভাপতি নির্বাচিত করা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন—এ এম মাহবুব উদ্দিন (নোয়াখালী-১), মো. নওশাদ জমির (পঞ্চগড়-১), শাকিলা ফারজানা (সংরক্ষিত মহিলা আসন-৮), মো. মনজুরুল ইসলাম (দিনাজপুর-১), মো. হাসান রাজীব প্রধান (লালমনিরহাট-১), মো. নাজিবুর রহমান (পাবনা-১), আক্তার হোসেন (রংপুর-৪) এবং আল ফারুক আব্দুল লতিফ (নীলফামারী-২)। পদাধিকার বলে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী এই কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।

বাংলাদেশের সংবিধানের ৭৬ অনুচ্ছেদ এবং জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধির ২৪৬, ২৪৭ ও ২৪৮ বিধি অনুযায়ী এই কমিটিগুলো গঠন করা হয়েছে। কমিটি গঠনের সময় সংসদ নেতা ও প্রধানমন্ত্রীর পক্ষে চিফ হুইপ নুরুল ইসলাম মনি অধিবেশনে উপস্থিত ছিলেন।

এসএইচ