আজ (বুধবার, ১৭ জুন) সকালে শিবগঞ্জ উপজেলার ঐতিহাসিক ছোট সোনামসজিদসহ আশেপাশের প্রত্নতাত্ত্বিক স্থাপনা পরিদর্শন করেন। একই সময়ে মার্কিন রাষ্ট্রদূত সোনামসজিদ স্থলবন্দর ও ইমিগ্রেশন কার্যক্রম পর্যবেক্ষণ করেন।
সকালে রাজশাহী থেকে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন সরাসরি পৌঁছান ভারত-বাংলাদেশ সীমান্তের সোনামসজিদ স্থলবন্দর এলাকায়। ওই এলাকায় থাকায় সুলতানি আমলের ঐতিহাসিক সোনামসজিদসহ আশেপাশে অন্যান্য ঐতিহাসিক স্থাপনা ঘুরে দেখেন।
আরও পড়ুন:
এছাড়া সোনামসজিদ সীমান্তের দায়িত্বরত বিজিবি সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন। সীমান্ত ব্যবস্থাপনা ও নিরাপত্তা কার্যক্রম সম্পর্কেও খোঁজখবর নেন।
প্রাচীন গৌড়ের ঐতিহাসিক নিদর্শনগুলো ঘুরে দেখার সময় রাষ্ট্রদূতকে বেশ আগ্রহী ও আনন্দিত দেখা যায়।
তিনি বিভিন্ন স্থাপনার ছবি নিজেই ধারণ করেন এবং এলাকার সমৃদ্ধ ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্য সম্পর্কে জানতে আগ্রহ প্রকাশ করেন।
এ সময় রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, ৫৯ বিজিবি মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী এবং শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





