আজ (শুক্রবার, ১৯ জুন) সকালে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ফোরামের পক্ষ থেকে ৭ দফা দাবি তুলে ধরা হয়। লিখিত বক্তব্যে বলা হয়, ২০১৭ সালে রাষ্ট্রীয় শক্তির অপব্যবহার করে ইসলামী ব্যাংকের যে বৈধ মালিকানা কেড়ে নেওয়া হয়েছিল, তা অবিলম্বে আদি ও প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দিতে হবে।
একইসঙ্গে অংশীজনদের সঙ্গে আলোচনার ভিত্তিতে সৎ, যোগ্য এবং পেশাদার ব্যক্তিদের সমন্বয়ে একটি পূর্ণাঙ্গ ও স্বাধীন পরিচালনা পর্ষদ গঠনের জোর দাবি জানান তারা।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, আওয়ামী লীগ সরকারের প্রত্যক্ষ সহায়তায় এস আলম গ্রুপসহ বিভিন্ন চক্র ইসলামী ব্যাংক থেকে নামে-বেনামে প্রায় এক লাখ কোটি টাকা লুটপাট ও পাচার করেছে। এ লুটেরাদের বিচারের জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন এবং তাদের দেশ-বিদেশের সমস্ত স্থাবর-অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করার দাবি জানিয়েছে ফোরাম।





