জ্বালানি খাতকে নিরাপদ করতে উৎপাদনে বৈচিত্র্য আনতে হবে: প্রতিমন্ত্রী অমিত

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রীর অনিন্দ্য ইসলাম অমিত
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রীর অনিন্দ্য ইসলাম অমিত | ছবি: এখন টিভি
0

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, আমরা জ্বালানি খাত যদি নিরাপদ করতে চাই, তাহলে আমাদের জ্বালানি খাতে বৈচিত্র্য আনতে হবে। এবং সেই বৈচিত্র্য আনবার জন্য বর্তমান সরকার রিনিউয়েবল এনার্জির ক্ষেত্রে মনোনিবেশ করছে।

আজ (শুক্রবার, ১৯ জুন) বিকালে যশোর টাউম হল মাঠে ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘শুধু বিদ্যুৎ উৎপাদন করলেই হবে না, কোনো উৎস থেকে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে সেটিও গুরুত্বপূর্ণ। বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে নিরাপদ জ্বালানি নীতি বাস্তবায়নে সৌরবিদ্যুৎতের প্রতি সরকার মনোনিবেশ করছে।

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) আয়োজিত এ মেলায় জেলার ক্ষুদ্র ওই কুটির শিল্প উদ্যোক্তাদের উৎপাদিত বিভিন্ন পণ্য প্রদর্শন, ওই বিক্রির জন্য ৬০টি স্টল স্থান পেয়েছে। হস্তশিল্প, বুটিক, খাদ্যপণ্য, গৃহসজ্জা সামগ্রীসহ বিভিন্ন দেশীয় পণ্য মেলায় প্রদর্শিত হচ্ছে।

অনুষ্ঠানে জেলা প্রশাসন আশেক হাসানের সভাপতিত্বে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ‘সৌর প্যানেল স্থাপনে বাজেটে বিশেষ সুবিধা ও শুল্ক ছাড় দেয়া হয়েছে। সরকারি স্থাপনার পাশাপাশি বেসরকারি খাতকেও এ খাতে এগিয়ে আসতে হবে।’

যশোরের বিসিক উদ্যোক্তাদের উদ্দেশে তিনি বলেন, ‘কয়েকজন উদ্যোক্তা যৌথভাবে সৌরবিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নিলে সরকার প্রয়োজনীয় সহযোগিতা করবে।’

এসময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবুসহ অনেকে।

আগামী ১০ দিন প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত মেলা দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

জেআর