এসময় কবির পরিবারের সদস্য এবং ভক্ত-অনুরাগীসহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। দুর্দান্ত এক কাব্যময় জীবন কাটানো কবি আল মুজাহিদীর মরদেহ জানাজার জন্য ভক্ত,সহকর্মীদের মাঝে আনা হলে আবেগঘন পরিবেশ সৃষ্টি হয় পুরো প্রেসক্লাব জুড়ে।
এরআগে সর্বসাধারণের শ্রদ্ধা জানানোর জন্য মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে।
নিয়ে যাওয়া হয়। সেখানে হাজারো মানুষ,ভক্ত অনুরাগীরা কবির কফিনে শেষ বারের মতোন ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করে শেষ বিদায় জানান। সহকর্মীরা জানান,তার এমন চলে যাওয়া হৃদয়বিদারক বেদনাবিধুর।
সতীর্থরা জানান,তার বিয়োগান্ত অপূরনীয় ক্ষতি হবে সাহিত্য জগতে। ৮৫ বছর বয়সী কবি আল মুজাহিদী শুক্রবার বেলা ১টা ৪০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন।
এরআগে কবির স্বাস্থ্যের অবস্থার আরও অবনতি হলে ১৫ জুন আল মুজাহিদীকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করানো হয়েছিল।





