জাতীয় স্মৃতিসৌধ পরিদর্শনে চীনের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত

জাতীয় স্মৃতিসৌধ পরিদর্শন করছেন চীনের রাষ্ট্রদূত
জাতীয় স্মৃতিসৌধ পরিদর্শন করছেন চীনের রাষ্ট্রদূত | ছবি : সংগৃহীত
0

ঢাকায় নিযুক্ত চীনের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত মি লিউ উ ইন সাভারের জাতীয় স্মৃতিসৌধ পরিদর্শন করেছেন। এ সময় তিনি মহান মুক্তিযুদ্ধে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং বাংলাদেশ-চীন সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা ব্যক্ত করেন।

আজ (বৃহস্পতিবার, ২৫ জুন) সকালে ৩৫ সদস্যের একটি প্রতিনিধি দল নিয়ে সড়কপথে সাভারের জাতীয় স্মৃতিসৌধে পৌঁছান ঢাকায় নিযুক্ত চীনের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত মি লিউ উ ইন।

পরে তিনি স্মৃতিসৌধের শহিদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।

আরও পড়ুন:

এ সময় তিনি স্মৃতিসৌধের বিভিন্ন অংশ পরিদর্শন করেন এবং মুক্তিযুদ্ধের ইতিহাস ও স্মৃতিসৌধের তাৎপর্য সম্পর্কে অবহিত হন। পরিদর্শন শেষে তিনি মহান স্বাধীনতা যুদ্ধে শহিদদের স্মরণ করেন। সেই সঙ্গে বাংলাদেশ ও চীনের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা আরও সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত করেন।

এফএস