প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফর দেশের জন্য সম্মানের: সরকারদলীয় সংসদ সদস্য

সংসদে বাকবিতণ্ডার মুহূর্ত
সংসদে বাকবিতণ্ডার মুহূর্ত | ছবি: এখন টিভি
0

প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া ও চীন সফর দেশের জন্য সম্মানের বলে জানিয়েছেন সরকারদলীয় সংসদ সদস্যরা। আজ (শনিবার, ২৭ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে সরকারদলীয় সংসদ সদস্যরা এ কথা জানান।

সরকারদলীয় সংসদ সদস্যরা জানান, বিগত ফ্যাসিস্ট সরকার দেশের অর্থনীতিকে নষ্ট করেছে। দেশের অর্থনীতিকে পুনরুদ্ধার করতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে।

মালয়েশিয়া ও চীন সফরের মাধ্যমে কূটনৈতিক সফলতা অর্জন হয়েছে বলেও জানান তারা।

আরও পড়ুন:

এসময়, সংসদে প্রধানমন্ত্রীর সফরের প্রশংসা করে সরকার দলীয় সদস্যরা জানান, বিধ্বস্ত ভঙ্গুর অর্থনীতির উপর দাড়িয়ে আছেন বর্তমান সরকার। অর্থনীতিকে সচল করতে দিন-রাত কাজ করে সরকার।

এসময়, সরকার দলের পক্ষ থেকে বিরোধী দলকে রাষ্ট্রের ইতিবাচক বিষয়গুলো নিয়ে গঠনমূলক আলোচনা করার আহ্বানও জানানো হয়।

এফএস