কমিউনিটি ক্লিনিক হবে ‘হেলথ হাব’

Jobaiar Rahman
কমিউনিটি ক্লিনিক
কমিউনিটি ক্লিনিক | ছবি: সংগৃহীত
2

কমিউনিটি ক্লিনিক গুলোকে হেলথ হাব হিসেবে গড়ে তুলতে চায় সরকার। এ লক্ষে স্বাস্থ্য অধিদপ্তর, নার্সিং ও মিডওয়াইফ অধিদপ্তর এবং কমিউনিটি ক্লিনিককে একই অধিদপ্তরের অধিনে নিয়ে আসার পরিকল্পনা করছে সরকার।

আজ (মঙ্গলবার, ৩০ জুন) রাজধানীর বিএমএই সুপারস্পেশালাইজড হাসপাতালে বিশ্ব ছানি সচেতনতা মাস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা ডা. জিয়াউদ্দিন হায়দার এ কথা বলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশে এখন সাড়ে ছয় লাখ মানুষ ছানিজনিত অন্ধত্বে ভুগছে। এসব মানুষ ধীরে ধীরে জাতির জন্য বোঝা হয়ে দাঁড়ায় ৷ এ বোঝা কমাতে স্কুল পর্যায়ে চক্ষু স্ক্রিনিং করা হবে বলে জানান ডা. জিয়াদ্দিন।

জেআর