সচিবালয়ে অনুষ্ঠিত, ক্রয় সংক্রান্ত কমিটির সভায় রাশিয়া ও কানাডা থেকে মোট ৭৫ হাজার মেট্রিক টন এমওপি সার ক্রয়ের অনুমোদন দেয়া হয়েছে।
জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে স্পট মার্কেট থেকে ১ হাজার ৪৩৭ কোটি ৫৪ লাখ টাকায় ২ কার্গো এলএনজি কেনা হবে। খাদ্য নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে সিঙ্গাপুর ও যুক্তরাষ্ট্র থেকে ২ লাখ ৭০ হাজার মেট্রিক টন গম আমদানির প্রস্তাব অনুমোদন করেছে কমিটি।
আরও পড়ুন:
এছাড়া, জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের সঙ্গে সংযোগকারী সড়ক উন্নয়নে প্রায় ২৮১ কোটি টাকার দুটি ক্রয় প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে।
এদিন অর্থনৈতিক বিষয় কমিটির সভায় সৌদি আরব থেকে ইউরিয়া সার আমদানির নীতিগত অনুমোদন দেয়া হয়েছে। এছাড়া চট্টগ্রামের জলিল টেক্সটাইল মিলস লিমিটেড সেনাবাহিনীর কাছে হস্তান্তর এবং দুটি কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের কোল প্রাইস মেকানিজম সংশোধনের প্রস্তাব পাশ হয়।





