আজ (বুধবার, ১ জুলাই) রাজধানীর কারওয়ানবাজারে বিডিবিএল ভবনে টেলিকম ও প্রযুক্তি খাতে বাজেটের প্রভাব নিয়ে সেমিনারে এ কথা বলেন সংগঠনটির আহবায়ক ফাহিম মাসরুর।
এসময় বক্তারা বলেন, মোবাইল সিমের কর প্রত্যাহার করা হলেও তার সুফল গ্রাহক নয়, বরং অপারেটররা পাবেন। তবে স্টার্টআপ কোম্পানি থেকে শুরু করে ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের জন্য ২০৩৫ সাল পর্যন্ত ভ্যাট ও কর অব্যাহতি দেয়াকে সাধুবাদ জানান তারা।
এছাড়া নতুন অর্থবছরে মোবাইল ফোন আমদানির ক্ষেত্রে শুল্কছাড়ের মেয়াদ না বাড়ানোর ফলে দাম বাড়বে বলেও জানান বক্তারা। এতে ক্রেতাদের গুণতে হবে বেশি টাকা, যা বৈধ মোবাইল ফোন বিক্রিতেও প্রভাব ফেলতে পারে। এর পাশাপাশি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই নিয়ে আগামীতে বাজেটে অর্থ বরাদ্দ রাখার কথাও বলেন খাত সংশ্লিষ্টরা।





