কনস্যুলেট জেনারেল কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১ অক্টোবর থেকে কনস্যুলেটে স্ব-শরীরে সেবা গ্রহণের ক্ষেত্রে কোনো ধরনের মানি অর্ডার বা ব্যাংক সার্টিফাইড চেক গ্রহণ করা হবে না।
এছাড়া নগদ অর্থ বা অন্য কোনো বিকল্প পদ্ধতিতে ফি পরিশোধের সুযোগও থাকবে না।
আরও পড়ুন:
তবে ডাকযোগে প্রেরিত আবেদনসমূহের ক্ষেত্রে বর্তমানের ন্যায় মানি অর্ডার বা ব্যাংক সার্টিফাইড চেক ব্যবহারের নিয়ম বলবৎ থাকবে। এই নীতি শুধু কনস্যুলেটে সশরীরে উপস্থিত হয়ে সেবা গ্রহণকারীদের জন্য প্রযোজ্য হবে।
কনস্যুলেট কর্তৃপক্ষ সেবাগ্রহীতাদের কনস্যুলেটে আগমনের সময় অবশ্যই একটি বৈধ ও সক্রিয় ডেবিট অথবা ক্রেডিট কার্ড সঙ্গে রাখার অনুরোধ জানিয়েছে। প্রবাসীদের সর্বোচ্চ মানসম্পন্ন, দক্ষ ও সময়োপযোগী সেবা প্রদানের লক্ষ্যেই এই আধুনিকায়ন করা হয়েছে বলে জানিয়েছে কনস্যুলেট কর্তৃপক্ষ।
এই নতুন সিদ্ধান্ত বাস্তবায়নে সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা কামনা করেছে নিউ ইয়র্কের বাংলাদেশ কনস্যুলেট জেনারেল।৭





