চীনে কাঁঠাল রপ্তানি করতে চায় সরকার: সংসদে প্রধানমন্ত্রী

সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান
সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান | ছবি: সংগৃহীত
0

বৈদেশিক মুদ্রা অর্জনে বাংলাদেশের কাঁঠাল চীনে রপ্তানি করার উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে চীনের সঙ্গে একটি চুক্তিও স্বাক্ষর হয়েছে বলে সংসদে জানিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি আশা প্রকাশ করেন, কাঁঠাল রপ্তানির মাধ্যমে দেশ উল্লেখযোগ্য বৈদেশিক মুদ্রা অর্জন করতে সক্ষম হবে।

আজ (বুধবার, ৮ জুলাই) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ২১তম দিনে সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ময়মনসিংহ-৬ আসনের সংসদ সদস্য মো. কামরুল হাসান ফুলবাড়িয়ায় লেবু, আনারস ও কাঁঠালভিত্তিক কৃষিশিল্প অঞ্চল প্রতিষ্ঠার বিষয়ে জানতে চাইলে প্রধানমন্ত্রী বলেন, ‘সেখানে আলাদা শিল্পাঞ্চল গঠনের পরিকল্পনা সরকারের নেই। তবে অতীতে স্থাপিত আনারস প্রক্রিয়াজাতকরণ কারখানাসহ বন্ধ কৃষিভিত্তিক শিল্পকারখানাগুলো পুনরায় চালুর উদ্যোগ নেয়া হয়েছে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘সম্প্রতি চীন সফরে দেশটির সঙ্গে কাঁঠাল রপ্তানিবিষয়ক একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। চীনের মানুষের কাছে বাংলাদেশের কাঁঠালের ভালো চাহিদা রয়েছে।’ তিনি বলেন, ‘ইনশাআল্লাহ, আমরা চীনে কাঁঠাল রপ্তানি করব।’

তিনি আরও জানান, মালয়েশিয়া সফরের সময় দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম তাকে জানিয়েছেন, মালয়েশিয়া প্রতিবছর চীনে বিলিয়ন ডলারের ডুরিয়ান রপ্তানি করে। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘তারা যদি পারে, নিশ্চয়ই আমরা কাঁঠালও রপ্তানি করতে পারব। এর মাধ্যমে বড় অঙ্কের বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব হবে।

ইএ