হেলে পড়া ভবনের আতঙ্কে মোহাম্মদপুরের বাসিন্দারা

মোহাম্মদপুরের হেলে পড়া ভবন
মোহাম্মদপুরের হেলে পড়া ভবন | ছবি: এখন টিভি
0

রাজধানীর মোহাম্মদপুরের আজিজ মহল্লায় তিনতলা একটি ভবন হেলে গিয়ে ভেঙে পড়েছে বারান্দার কিছু অংশ। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দিলেও এখনো ভবনটিতে অবস্থান করছে বাসিন্দারা।

গতকাল (শুক্রবার, ১০ জুলাই) সকালে ঘটনা ঘটলেও এখনো আসেনি সিটি করপোরেশন কিংবা ফায়ার সার্ভিসের কেউ। এমনই অভিযোগ জানিয়েছেন স্থানীয়রা।

লাল ও হলুদ ফিতা দিয়ে ঘিরে ভবনটি ঝুঁকিপূর্ণ বোঝানো হলেও এখনো বসবাস করছে ১২টি পরিবার।

যদিও বাড়ির মালিক বলছে, নোটিশ দেয়া হয়েছে বাড়ি ফাঁকা করতে। দ্রুতই ভেঙ্গে ফেলা হবে প্রায় ৭০ বছর বয়সী ক্ষতিগ্রস্ত ভবনটি।

এসএস