অপরিকল্পিত নগরায়ণে দায়ী নিয়ম না মানার প্রবণতা: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

প্রতিমন্ত্রী মীর শাহে আলম
প্রতিমন্ত্রী মীর শাহে আলম | ছবি: এখন টিভি
0

কোনো মেগা প্রকল্পের ব্যয় রাজনৈতিক ব্যক্তিরা নয়, বরং প্রকৌশলীদের পরিকল্পনার ভিত্তিতেই নির্ধারিত হয়— তবে সাধারণ মানুষের নিয়ম না মানার প্রবণতাই অপরিকল্পিত নগরায়ণের জন্য দায়ী বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

আজ (শনিবার, ১১ জুলাই) সকালে রাজধানীতে প্রকল্প ব্যবস্থাপনার সফলতা ও ব্যর্থতা বিষয়ক এক সেমিনারে তিনি এ কথা বলেন।

মীর শাহে আলম বলেন, ‘রাজধানীর অনেক এলাকায় পরিকল্পনা না মেনেই সড়ক ও অন্যান্য অবকাঠামো ঘিরে আবাসন গড়ে উঠেছে। যা ডিটেইল্ড এড়িয়ে প্লান বাস্তবায়নে বড় সীমাবদ্ধতা তৈরি করছে।’

আরও পড়ুন:

বিপুল জনগোষ্ঠীর চাহিদা পূরণে ছোট পরিসরের বদলে সরকার এখন দীর্ঘমেয়াদি ও সমন্বিত নগর পরিকল্পনার দিকে এগোচ্ছে বলেও জানান তিনি।

​ সময় সবাইকে বিধিমালা মেনে ঘরবাড়ি নির্মাণের আহ্বান জানান প্রতিমন্ত্রী।

নবায়নযোগ্য জ্বালানির ওপরও সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে বলে জানান মন্ত্রী। সেক্ষেত্রে ইঞ্জিনিয়ারদের বসতবাড়ির নকশায় সোলার সিস্টেম রাখার নির্দেশ দেন।

এসএস