পাবনায় হাটের ইজারা নিয়ে গুলাগুলি; ইজারাদারসহ নিহত ২

প্রতীকী ছবি
প্রতীকী ছবি | ছবি: সংগৃহীত
3

পাবনার পুস্পপাড়া হাটের ইজারা নিয়ে গুলাগুলিতে হাটের ইউনিয়ন বিএনপি নেতা ও ইজারাদারসহ দুইজন নিহত হয়েছেন। আজ (বৃহস্পতিবার, ২৯ অক্টোবর) সন্ধ্যায় পাবনা সদর উপজেলার আতাইকুলা থানার পুস্পপাড়া হাট এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন; আতাইকুলায় বিএনপি সাংগঠনিক সম্পাদক রিপন মায়ের প্রমানিক(৩৮) ও পুষ্প পাড়া হাটের ইজারাদার আব্দুস সালাম (৫০)।

স্থানীয়রা জানা, পুষ্পপাড়া হাটে দু’জন বসেছিলেন। পিছন থেকে ১০ থেকে ১২ জন মুখোশধারী দুর্বৃত্ত এসে গুলি করে পালিয়ে যায়। ঘটনা স্থলেই তাদের মৃত্যু হয়। পরে স্থানীয়দের সহায়তায় পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়।

তারা দুজন দীর্ঘদিন ধরে পুশপাড়ার হাটের ইজারাদার ছিলেন।

আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, ‘পুলিশ মোতায়ন করা হয়েছে। পরে বিস্তারিত জানানো যাবে।’

এফএস