এসময় প্রতিমন্ত্রী বলেন, ‘জাপান গার্ডেন সিটিতে ৩ দিন বিদ্যুৎ না থাকার পর বর্তমানে শতভাগ বিদ্যুৎ সরবরাহ রয়েছে।’ আগামীতে নাগরিক ভোগান্তির যেন সৃষ্টি না-হয়, সেদিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নজরদারি জোরদার করার আহ্বান জানান মন্ত্রী।
এসময় তিনি বলেন, ‘বিগত সময়ে ফ্যাসিস্ট সরকার নানা কৌশলে জাপান গার্ডেন সিটিকে দখল করতে চেয়েছে। বর্তমান সরকার গণতান্ত্রিক হওয়ায় কোনো আবাসিক প্রকল্প কিংবা প্রতিষ্ঠানকে ভোগান্তির শিকার হতে হবে না।’
এসময়, রাজধানীর বেশিরভাগ ভবনগুলোতে ফায়ার সেফটির অভাব রয়েছে বলেও জানান মন্ত্রী। নিজস্ব উদ্যোগসহ সরকারি সহযোগিতায় ফায়ার ঝুঁকি নিরোধে সবাইকে কাজ করার আহ্বানও জানান তিনি।





