গত ২০২৫-২৬ অর্থবছরে পণ্য ও সেবা মিলিয়ে রপ্তানির লক্ষ্যমাত্রা ছিলো ৬৩ দশমিক ৫ বিলিয়ন ডলার। বিপরীতে, রপ্তানি থেকে মোট আয় হয়েছে প্রায় ৪৭ বিলিয়ন ডলার। গত বছরের অর্জিত রপ্তানি আয়ের ওপর পণ্যে ১৫ শতাংশ ও সেবা খাতে ১৫ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্য মাত্রা নির্ধারণ করা হয়েছে বলে জানান বাণিজ্যমন্ত্রী।
বিগত অর্থবছরে লক্ষ্যমাত্রা অর্জিত না হলেও ব্যবসা বান্ধব পরিস্থিতি তৈরি হওয়ায় এবার কাঙ্ক্ষিত ফলাফল আসবে বলেও আশা করেন বাণিজ্য মন্ত্রী।
তিনি বলেন, এবছর উত্তর কোরিয়া ও ইউএইসহ ৪ থেকে ৫ টি দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি হবে। এছাড়া রপ্তানির বড় বাজার ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা চলছে। যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্কে অংকে কোম পরিবর্তন হয়নি বলেও জানান বাণিজ্যমন্ত্রী।





