নতুন নিয়মে ক্যাটারিং সার্ভিস বাধ্যতামূলক করায় হজ পালন করা কঠিন হবে: হাব

সংবাদ সম্মেলন
সংবাদ সম্মেলন | ছবি : সংগৃহীত
0

সৌদি আরবের ঘোষিত ২০২৭ সালের হজের নতুন নিয়মে ক্যাটারিং সার্ভিস বাধ্যতামূলক করা হয়েছে। এতে হজযাত্রীদের হজ পালন করা কঠিন ও অত্যন্ত কষ্টসাধ্য হয়ে যাবে বলে মন্তব্য করেছেন হজ্জ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) প্রতিনিধিরা।

আজ (মঙ্গলবার, ২৮ জুলাই) জাতীয় পর্যায়ে হজ, ওমরাহ ফেয়ার ও হজ ব্যবস্থাপনা-২০২৭ বিষয়ে সংবাদ সম্মেলনে তারা এ কথা বলেন।

সৌদি আরব হজের সার্ভিস আপডেট করার কারণে ৬৬ হাজার টাকা খরচ বেড়েছে বলেও অভিযোগ করেন তারা। হাব নেতারা জানান, বিভিন্নভাবে প্রতারিত হওয়া হজ যাত্রীদের বিষয়ে অভিযোগ করা হলেও অভিযুক্ত এজেন্সির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি মন্ত্রণালয়।

আরও পড়ুন:

তারা জানান, সৌদি আরব সরকার বাংলাদেশের জন্য প্রতিবছর ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজযাত্রীর কোটা বরাদ্দ করে। এ বরাদ্দের সিংহভাগ হজযাত্রী বেসরকারি ব্যবস্থাপনায় পবিত্র হজব্রত পালন করেন।

এজন্য হজ এজেন্সি ও হজে গমণেচ্ছুকদের মধ্যে সেতুবন্ধন তৈরি করার লক্ষ্য বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র তিন দিনব্যাপী হজ ও ওমরাহ ফেয়ার অনুষ্ঠিত হবে।

যাত্রীদের হয়রানি, প্রতারণা ও অর্থ আত্মসাৎ- এর মতো ঘটনা থেকে রক্ষা করাই হবে এই মেলার উদ্দেশ্য। মেলা শুরু হবে আগামী ৩০ জুলাই।

এফএস