নির্বাচন কমিশনে জমা দেয়ার হিসাব অনুযায়ী, দলটি ২০২৫ সালে আয় করেছে ২৩ কোটি ৬৮ লাখ ২৪ হাজার ১৩৯ টাকা। আর ব্যয় হয়েছে ২৩ কোটি ৯১ লাখ ৮৬ হাজার ৯৩৪ টাকা। আয়ের চেয়ে ব্যয় বেশি হয়েছে ২৩ লাখ ৬২ হাজার ৭৯৫ টাকা। দলটির হাতে নগদ আছে ৭ কোটি ৫১ লাখ ১৩ হাজার ৬৫ টাকা। আর ব্যাংকে জমা আছে ৭ কোটি ৯৮ লাখ ৩১ হাজার ৩৬৩ টাকা।
এর আগে, ২০২৪ সালে দলটির আয় দেখিয়েছিল ২৮ কোটি ৯৭ লাখ ২৯৯ টাকা। আর ব্যয় হয়েছিল ২৩ কোটি ৭৩ লাখ ৩৮ হাজার ১৭৭ টাকা। নিয়ম অনুযায়ী ইসিতে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে বার্ষিক আয় ব্যয়ের হিসাব দেয়ার বাধ্যবাধকতা রয়েছে।





