স্বরাষ্ট্র ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদির পররাষ্ট্র উপমন্ত্রীর বৈঠক; গুরুত্ব পেল রোহিঙ্গা ইস্যু

স্বরাষ্ট্র ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদির পররাষ্ট্র উপমন্ত্রীর বৈঠক
স্বরাষ্ট্র ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদির পররাষ্ট্র উপমন্ত্রীর বৈঠক | ছবি: এখন টিভি
0

সৌদি আরবের পররাষ্ট্র উপমন্ত্রী ও যুবরাজের বিশেষ দূত ওয়ালিদ এল–খেরেজির সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

আজ (মঙ্গলবার, ৪ আগস্ট) সকাল ১১টার দিকে একে একে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় তাদের গাড়িবহর প্রবেশ করে। প্রায় দুই ঘণ্টাব্যাপী এ বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়সহ সৌদি আরবে থাকা রোহিঙ্গাদের বিষয়ে আলোচনা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে এ বিষয়ে এখনো গণমাধ্যমে কেউ কথা বলেনি।

এছাড়াও বৈঠকে সৌদি প্রতিনিধি দলের অন্যান্য সদস্য ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ূন কবির উপস্থিত রয়েছেন।

এ বৈঠকের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সংগে সৌজন্য সাক্ষাৎ ও প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরীর সাথে সৌদি পররাষ্ট্র উপমন্ত্রীর বৈঠক হওয়ার কথা রয়েছে।

এএইচ