আজ (বৃহস্পতিবার, ৬ জুলাই) রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জুলাই বিপ্লবের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক সংগঠন দেশিয় সাংস্কৃতিক সংসদ আয়োজিত জুলাই সাংস্কৃতিক উৎসব ২০২৬ এ এসব কথা বলেন ডা. শফিকুর রহমান।
আরও পড়ুন
তিনি বলেন, ‘দেশের ইতিহাসে বারবার শাসকরা শোষকে পরিণত হয়েছেন। তাই সাময়িক নয়, স্থায়ীভাবে ফ্যাসিবাদ নির্মূল করে ন্যায়ভিত্তিক রাষ্ট্র গড়ে তুলতে হবে। সরকারের বিভিন্ন উদ্যোগের প্রশংসা করলেও এখনও অনেক গুরুত্বপূর্ণ কাজ বাকি রয়েছে রয়েছে।’
ডা. শফিকুর রহমান বলেন, মতপার্থক্য থাকতেই পারে, তবে জাতীয় স্বার্থের প্রশ্নে সবাইকে এক থাকতে হবে। যারা বিভাজনের রাজনীতি করে, তারাই দেশের প্রকৃত শত্রু বলেও মন্তব্য করেন তিনি।





