আজ (শুক্রবার, ৭ আগস্ট) রাজধানীতে এডিটর কাউন্সিল আয়োজিত ‘টেকসই গণতন্ত্রে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
আক্তার বাবু বলেন, ‘দীর্ঘদিন ধরে গণমাধ্যমে কাজ করার অভিজ্ঞতা থেকে তিনি মনে করেন, গণমাধ্যমকে টিকিয়ে রাখতে হলে সবার আগে এর আর্থিক সংকট ও তারল্য সমস্যার দিকে নজর দিতে হবে। তাহলেই টেলিভিশন শিল্প টিকে থাকবে।’
তিনি বলেন, ‘বিজ্ঞাপনের জায়গায় আমরা দেখেছি এজেন্সিগুলোর দৌরাত্ম্য। তারা টেলিভিশনগুলোকে যেভাবে বিজ্ঞাপনের বেড়াজালে আটকে রেখেছে, সেখান থেকে আমাদের বের করে আনা প্রয়োজন।’
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনের প্রতি আহ্বান জানিয়ে আক্তার বাবু বলেন, ‘বিজ্ঞাপন বণ্টন ও মূল্য নির্ধারণে একটি সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন করা প্রয়োজন। যাতে প্রতিটি টেলিভিশন ন্যায্যভাবে বিজ্ঞাপন পায় এবং বিজ্ঞাপনের একটি ন্যূনতম মূল্য নির্ধারিত থাকে।’
তিনি বলেন, ‘বিষয়গুলো যদি নীতিমালার আওতায় আনা যায়, তাহলে টেলিভিশন শিল্পের জন্য তা ইতিবাচক হবে।’





