আজ (বৃহস্পতিবার, ১৩ আগস্ট) রাজধানীতে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো আয়োজিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ ২০২৬-এর কর্মশালায় অংশ নিয়ে তিনি এমন মন্তব্য করেন।
প্রতিমন্ত্রী জানান, বর্তমান সরকার দায়িত্ব নেয়ার পর থেকে কোনো তথ্য বিকৃতির সুযোগ রাখা হচ্ছে না। সবচেয়ে নির্ভুল ও নির্ভরযোগ্য তথ্য সংগ্রহের লক্ষ্যে প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানোর চেষ্টা চলছে বলেও উল্লেখ করেন তিনি।
মূল্যস্ফীতি ঊর্ধ্বমুখী থাকার প্রসঙ্গে পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, ‘মূল্যস্ফীতি পরিমাপের পদ্ধতি আরও যথার্থ করার কথা ভাবছে সরকার, যাতে তথ্য-উপাত্ত আরও নির্ভুল ও বাস্তবসম্মত করা যায়।’
প্রকৃত তথ্য ও পরিসংখ্যান সামাজিক সুরক্ষা কর্মসূচি কার্যকর করতে অপরিহার্য ভূমিকা পালন করে বলেও মন্তব্য করেন তিনি।





