দিল্লি ও ঢাকা- দু’দিক থেকেই সূত্রের বরাত দিয়ে এনডিটিভি জানায়, দুই রাজধানী থেকেই চলছে প্রস্তুতি, চলছে সফরসূচি নিয়ে পরিকল্পনা।
সফরের তারিখ এখনও নির্ধারণ হয়নি, তবে আগামী সপ্তাহের দ্বিতীয়ার্ধে এটি হতে পারে। পরিকল্পনা মাফিক সব এগোলে, দায়িত্ব গ্রহণের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের এটি হবে ভারতে প্রথম রাষ্ট্রীয় সফর।
কূটনৈতিক সম্পৃক্ততা জোরদারের অংশ হিসেবে, সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করবেন তিনি। আলোচনা হতে পারে বাণিজ্য, যোগাযোগ, জ্বালানি, সীমান্ত ও আঞ্চলিক নিরাপত্তাসহ নানা ইস্যুতে।





