রাশিয়ান হাউস ঢাকায় উদযাপিত হলো রাশিয়া পতাকা দিবস

রাশিয়া পতাকা দিবসের অনুষ্ঠান
রাশিয়া পতাকা দিবসের অনুষ্ঠান | ছবি: এখন টিভি
0

রাশিয়ান হাউস ঢাকায় বিশেষ আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে রাশিয়া পতাকা দিবস। এই বর্ণাঢ্য আয়োজনে সাংবাদিক, রাশিয়ান গভর্মেন্ট স্কলারশিপ বিজয়ী, রুশ ভাষা পাঠ্যক্রমের শিক্ষার্থীসহ অন্যান্য অতিথিরা অংশ নেন।

অনুষ্ঠানের শুরুতে রাশিয়ার জাতীয় সংগীত পরিবেশন করা হয়। পরবর্তীতে রাশিয়ার পতাকার ইতিহাস এবং দেশটির অন্যতম প্রধান এই জাতীয় প্রতীকের তাৎপর্য ও বিবর্তন তুলে ধরে বিশেষ বক্তব্য ও প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়।

রুশ ভাষা পাঠ্যক্রমের শিক্ষার্থীরা এই অনুষ্ঠানে সক্রিয়ভাবে অংশ নেন। তারা জাতীয় পতাকাকে উৎসর্গ করে লেখা একাধিক রুশ কবিতা আবৃত্তি করেন। সাংস্কৃতিক পর্বে অনুষ্ঠানের অংশগ্রহণকারী ও শিক্ষার্থীরা বেশ কিছু জনপ্রিয় রুশ গান পরিবেশন করেন।

এসময় রাশিয়ান হাউস ইন ঢাকার পরিচালক আলেকজান্দ্রা খলেভনইয়ার বলেন, কয়েকবছর আগেও যেখানে বৃত্তির সংখ্যা ছিল ৬০-৭০টি, তা বেড়ে ২০০-তে পৌঁছেছে। এর মাধ্যমে বাংলাদেশের মানবসম্পদ উন্নয়ন এবং শিক্ষা-গবেষণায় দুই দেশের পারস্পরিক সহযোগিতা আরও বৃদ্ধি পাবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

এদিকে, ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে ব্যাচেলর, স্পেশালিটি ডিগ্রি, মাস্টার্স, রেসিডেন্সি প্রশিক্ষণ এবং পিএইচডি পর্যায়ে বাংলাদেশের ২০০ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করেছে রাশিয়া সরকার।

ইএ