৫ আগস্টকে আমরা ‘আদর করে’ দ্বিতীয় স্বাধীনতা বলি: তথ্য উপদেষ্টা

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান
প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান | ছবি: এখন টিভি
0

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, প্রথম স্বাধীনতার সঙ্গে দ্বিতীয় স্বাধীনতার তুলনা হয় না। তবে ৫ আগস্টকে আমরা ‘আদর করে দ্বিতীয় স্বাধীনতা বলি। তিনি বলেন, ‘কারণ আগে পররাষ্ট্রনীতি ও সামরিকনীতিতে সিদ্ধান্ত নিতে পারত না বাংলাদেশ।’

আজ (মঙ্গলবার, ২৫ আগস্ট) সকালে সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

‘জে টেন ফাইটার’ কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার, যা ৫ আগস্টের আগে সম্ভব ছিলো না বলেও জানান তথ্য উপদেষ্টা। এসময় তিনি বলেন, ‘চায়নার যুদ্ধবিমান ইউরোপীয় টাইফুন ফাইটারের চেয়ে দাম কম, তবে সক্ষম।’

আরও পড়ুন :

তবে তিনি বর্তমান সাংস্কৃতিক কর্মকাণ্ড বন্ধের বিষয়ে তিনি বলেন, ‘সাংস্কৃতিক কর্মকাণ্ড সব সময় বন্ধ করা হচ্ছে না। তবে অন্তর্বর্তী সরকারের সময় যেভাবে সাংস্কৃতিক কর্মকাণ্ডের ওপর হস্তক্ষেপ হয়েছে, সেখান থেকে রাতারাতি অনেকটাই ড্রামাটিক উন্নতি হয়েছে।’

ডা. জাহেদ উর রহমান বলেন, ‘বর্তমান প্রধানমন্ত্রী বিরুদ্ধে ১৫৭টি অপতথ্য প্রচার করা হয়েছে, তবু সরকার সহনশীল।’

জেআর