৬ মাসে দেশে কোনো গুমের ঘটনা ঘটেনি: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান | ছবি: এখন টিভি
0

গত ৬ মাসে দেশে কোনো গুমের ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন মো. আসাদুজ্জামান। আজ (রোববার, ৩০ আগস্ট) সকালে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

এ সময় আইনমন্ত্রী জানান, গুমের সঙ্গে জড়িতরা যতই ক্ষমতাশালী হোক বিচারের আওতায় আনা হবে।

তিনি বলেন, ‘বিচার প্রক্রিয়া ধীর হলেও অনেক দূর এগিয়েছে। ন্যায় বিচারের স্বার্থেই এমনটা হচ্ছে।

আরও পড়ুন:

মংলায় মিরাজ শেখের গুমের অভিযোগের প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, ‘মিরাজ শেখের গুমের অভিযোগ স্বাধীনভাবে তদন্ত করা হচ্ছে। ভুক্তভোগী পরিবারকে আইনি সহায়তা দেয়া হচ্ছে।

এ সময় গুম প্রতিরোধ আইন উত্থাপনের সময় ওয়াক আউট সুস্থ ধারার রাজনীতি কি না তা নিয়ে প্রশ্ন করেন আইনমন্ত্রী।

এফএস